নিহতরা হলেন, আতাইকুলা থানার কৈজুরি শ্রীপুর গ্রামের ছাদেক প্রামাণিকের ছেলে শবদুল প্রামাণিক(৩৫)এবং তার স্ত্রী উত্তর কুচিয়ামোড়া গ্রামের আবুল চৌকিদারের মেয়ে ও নিহত শবদুলের স্ত্রী আশা খাতুন(২৫)।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুদিন আগে শবদুল উত্তর কুচিয়ামোড়া গ্রামে তার শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন।
শ্বশুর বাড়ির একটি পুকুরে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি সেচার কাজ চলছিল। এজন্য একটি বাঁশের সাহায্যে নেয়া হয় বৈদ্যুতিক তার। হঠাৎ কখন তার ছিঁড়ে পুকুরের পানিতে পড়লে পুকুরের পানি বিদ্যুতায়িত হলেও তা কেউ বুঝতে পারেনি।
শবদুল ও তার স্ত্রীসহ অন্য কয়েকজন মঙ্গলবার রাতের দিকে ওই পুকুরে মাছ ধরতে গেলে তারা সবাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে পুকুর পাড়ে টেনে তোলার কিছুক্ষণের মধ্যেই শবদুল ও তার স্ত্রী আশা মৃত্যুর কোলে ঢলে পড়েন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।




 and after images of the Betrawati area in Nepal-320x167.webp)
