বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নাগরিক হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে পরবর্তীতে কোনো বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হলে নেপাল সরকারের সহযোগিতা কামনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই কঠিন সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী নেপাল সরকার ও জনগণের প্রতি পূর্ণ সংহতি জানিয়েছেন। পাশাপাশি নেপালের প্রয়োজন অনুযায়ী যেকোনো সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলেও জানান মন্ত্রী।





