তারা হলেন— দক্ষিণ গোড়ামী (মির্জাপুর) গ্রামের আব্দুল্লাহ মিয়া (৩৮) ও তার ভাই আজিদ মিয়া (৩৬)।
স্থানীয়রা জানান, দুপুর ৩টার দিকে ওই দুই ভাই তাদের বাড়ির বৈদ্যুতিক একটি খুঁটি পরিবর্তন করছিলেন। এসময় তারা বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং মাটিতে পড়ে যায়।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম ঘটনার সত্যতা জানিয়ে বলেন, ‘বাঁশের একটি বৈদ্যুতিক খুঁটি পরিবর্তন করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান ওই দুই ভাই।’




 and after images of the Betrawati area in Nepal-320x167.webp)
