জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ১০ স্বর্ণের বারসহ আটক ১

আটক হওয়া ব্যক্তি
এখন জনপদে
1

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১০টি স্বর্ণের বারসহ মামুনুর রশিদ (৩৫) নামের একজনকে আটক করেছে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। আজ (শুক্রবার, ৩ জুলাই) সকালে পাঁচবিবি সীমান্তের শালুয়া এলাকা থেকে এসব স্বর্ণসহ তাকে আটক করা হয়। বিকেল ৫টায় প্রেস ব্রিফিং করে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী।

লে. কর্নেল লতিফুল বারী বলেন, আটককৃত ব্যক্তি ধানক্ষেতে কাজ করার উদ্দেশ্য সীমান্তের দিকে যায় এসময় তার গতিবিধি সন্দেহজনক হলে তাকে আটকিয়ে জিজ্ঞাসাবাদ করলে স্বর্ণের বার বহনের বিষয়টি স্বীকার করে এবং ধান ক্ষেতের কাঁদার মধ্যে লুকায়িত অবস্থায় পলিথিন দ্বারা মোড়ানো ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ২২ ক্যারেট স্বর্ণের বার ১০টির সর্বমোট ওজন ১০১ ভরি ৯ আনা ২ রতি (১ কেজি ১৮৫ গ্রাম)। যার আনুমানিক সিজার মূল্য দুই কোটি সাতাশ লাখ তিরাশি হাজার টাকা।

সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি।

ইএ