বরগুনায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

মরদেহের প্রতীকী
এখন জনপদে
2

বরগুনায় চার্জে থাকা অটোরিকশা থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেল্লাল (৩৫) ও কমলা (২৮) নামের এক দম্পতি নিহত হয়েছেন। আজ (সোমবার, ৬ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ফুলঢলুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বেল্লাল পেশায় অটোরিকশা চালক ছিলেন।

স্বজনরা জানান, গতকাল (রোববার, ৬ জুলাই) রাতে নিজ ঘরের সামনে অটোরিকশা চার্জে দেন বিল্লাল। সকালে চার্জ হয়েছে কিনা দেখতে গিয়ে রিকশা চার্জ থেকে খুলে আবার চার্জে দেয়ার সময় তিনি বিদ্যুতায়িত হন। তার স্ত্রী ও ১৩ বছরের মেয়ে আরিফা তাকে বাঁচাতে গেলে তারাও বিদ্যুতায়িত হন। প্রতিবেশিরা তাদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে বিল্লাল ও কমলাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত আরিফাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে দুজনকে উদ্ধার করে দ্রুত বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বরগুনা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই দম্পতির মৃত্যু হয়েছিল। বিষয়টি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বরগুনা সদর থানা পুলিশকে জানানো হয়েছে।

জেআর