বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে-২০২৬ উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত পর্যটনকেন্দ্রগুলোতে (নীলাচল, মেঘলা, প্রান্তিক লেক ও চিম্বুক) আগামী ২৭ সেপ্টেম্বর বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা থাকবে।
জেলা প্রশাসনের এমন উদ্যোগে ভ্রমণপিপাসুদের জনপ্রতি ২০০ টাকা সাশ্রয় হওয়ার পাশাপাশি অতিরিক্ত ব্যয়ের চাপ কমবে।
এর ফলে সহজে এসব দর্শনীয় স্থান পরিদর্শন করতে পারবেন এবং জেলার পর্যটন খাতকে আরও প্রাণবন্ত করে পর্যটকদের আগ্রহ বৃদ্ধি পাবে বলে ধারণা করছেন খাত সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্থানীয়রা।
এর আগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ আগস্ট সারাদিন বান্দরবানের চারটি পর্যটন কেন্দ্রে বিনামূল্যে প্রবেশাধিকার উন্মুক্ত করেছে জেলা প্রশাসন।





