এ সময় হাসপাতাল দুটির অনুমোদনহীন অতিরিক্ত শয্যাগুলোতে তালা মেরে সিলগালা করে দেয়া হয়। আজ (মঙ্গলবার, ৭ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ আলী ও মাহফুজুল হক এবং আনসার সদস্যরা সহযোগিতা করেন।
অভিযান সূত্রে জানা গেছে, জেলা শহর মাইজদীসহ বিভিন্ন উপজেলায় দীর্ঘদিন ধরে কিছু হাসপাতাল অনুমোদনহীনভাবে কার্যক্রম চালিয়ে আসছে। এছাড়া অনেক হাসপাতালে রোগীদের পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে এবং চিকিৎসার নামে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে।
আরও পড়ুন:
রোগীদের থেকে অতিরিক্ত বিল আদায়ের অভিযোগও রয়েছে। এসব সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন এ যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে লাইসেন্স নবায়ন না থাকা, অনুমোদনের অতিরিক্ত শয্যা পরিচালনা, পর্যাপ্ত চিকিৎসক ও নার্সসহ প্রয়োজনীয় জনবল না থাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশের কারণে মেঘনা হসপিটালকে ৩০ হাজার টাকা ও নিউ শমরিতা হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন বলেন, ‘আগামী এক সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত ও ত্রুটি সংশোধন না করলে মন্ত্রণালয়ের নির্দেশক্রমে প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণ বন্ধ করে দেয়া হবে। সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে নিবন্ধনহীন, রোগী হয়রানিকারী ও পর্যাপ্ত জনবলহীন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ অভিযান পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।’





