নিহত নারীর আনুমানিক বয়স ১৮ থেকে ২০ বছর হবে বলে জানায় রেলওয়ে পুলিশ।
ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, ঢালারচর থেকে মাজগ্রাম হয়ে রাজশাহীগামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ৮টার দিকে পাবনা সদর উপজেলা সদরের সিঙ্গা বাজার এলাকায় পৌঁছালে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ওই কিশোরীর মৃত্যু হয়।
ওসি আরও জানান, নিহতের পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেয়া হয়েছিলো। তারা ঘটনাস্থলে গিয়ে নিহতের আঙ্গুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা করেছেন। তবে নিহতের পরিচয় সে সময় পর্যন্ত জানতে পারেননি।





