নেত্রকোণায় ট্রেনে কাটা পড়ে পোশাকশ্রমিকের মৃত্যু

মরদেহের প্রতীকী
এখন জনপদে
0

নেত্রকোনায় ট্রেনে কাটা পড়া মো. মুহিদ খান (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। আজ (শুক্রবার, ১৭ জুলাই) নেত্রকোণা পৌরসভাধীন রাজুরবাজার এলাকার ময়মনসিংহ- মোহনগঞ্জ রেল সড়ক এবং পাশের ডোবা থেকে মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। নিহত যুবক মোহনগঞ্জের তেতুলিয়া ইউনিয়নের পাইকুড়া গ্রামের মাইনুল কবীর খানের ছেলে। তিনি ঢাকার একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করেতন।

নেত্রকোণা ফায়ার স্টেশেনের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম খান জানান, সকালে রাজুরবাজার রেললাইনে কাটা পড়ার খবর পেয়ে কালভার্ট এলাকায় গিয়ে যুবকের মরদেহ উদ্ধার করি। রেললাইন ও কালভার্টের ডোবায় পড়েছিলো তার মরদেহ। আমাদের টিম নিয়ে মরদেহ এবং বাকী শরীরের অংশ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছি। প্রাথমিক ভাবে এবং খবর নিয়ে জানা গেছে, ওই যুবক ঢাকায় একটি গার্মেন্টসে কাজ করতেন। হাওর এক্সপ্রেস আন্ত:নগর ট্রেনে মোহনগঞ্জ যাওয়ার পথে হয়তো পড়ে গিয়ে কাটা পড়েছেন।

এদিকে তেতুলিয়া গ্রামের মুহদের মামা লিলু মড়ল জানান পরিবারের মানুষ ট্রেন আসার পর তাকে আর ফোনে পাচ্ছিল না। পরে ফায়ার সার্ভিসের খবর পেয়ে এসে তার লাশ শনাক্ত করি। সাপ্তাহিক ছুটিতে মুহিত বাড়ি আসছিলো। তবে ঢাকা থেকে ট্রেনে ওঠে বাড়ির দিকে আসার বিষয়টি নিশ্চিত করলেও ট্রেন থেকে ছিটকে কাটা পড়লো কীভাবে তা কেউ নিশ্চিত করতে পারেনি। ধারনা করছেন, অনেকেই ট্রেনের দরজায় ছবি তোলা বা দাঁড়িয়ে থাকা অবস্থায় পড়ে থাকতে পারেন।

জেআর