সাতক্ষীরায় প্রায় ৩২ কোটি টাকার মাদক ধ্বংস

সাতক্ষীরা
মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রম
অপরাধ
এখন জনপদে
0

সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন সময়ে উদ্ধার করা ৩১ কোটি ৯৪ লাখ ৩৪ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ (মঙ্গলবার, ২৮ জুলাই) সকালে শ্যামনগরের নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন।

আরও পড়ুন:

বিজিবি জানায়, ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ১১ জুলাই পর্যন্ত শ্যামনগর, দেবহাটা ও কালীগঞ্জ সীমান্তে পরিচালিত অভিযানে ৫১ কোটি ৮৫ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করা হয়। এর মধ্যে ধ্বংস করা হয় ফেনসিডিল, ইয়াবা, হেরোইন, আইস, এলএসডি, গাঁজা, মদ, অবৈধ ওষুধসহ বিভিন্ন ধরনের মাদক।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মাদকমুক্ত বাংলাদেশ গড়তে বিজিবি সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রেখেছে। তবে মাদকের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসচেতনতাও জরুরি।

এএইচ