প্রত্নতাত্ত্বিক ইতিহাস নিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করবে ফ্রান্স

নাটোরে ফ্রান্সের রাষ্ট্রদূত
এখন জনপদে
0

বাংলাদেশের প্রাচীন ইতিহাস ও প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য নিয়ে ফ্রান্সের প্রত্নতাত্ত্বিকরা বাংলাদেশের প্রত্নতাত্ত্বিকদের সঙ্গে কাজ করবেন বলে জানিয়েছেন বাংলাদেশে ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লেট। আজ (মঙ্গলবার, ২৮ জুলাই) নাটোর সফরে এসে তিনি এ কথা বলেন।

প্রথমবারের মতো নাটোরে এসে দর্শনীয়স্থানগুলো ঘুরে দেখলেন বাংলাদেশে ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লেট। আজ দুপুরে নাটোরের রানী ভবানী রাজবাড়ি, উত্তরা গণভবন ও হালতিবিল পরিদর্শণ করেন তিনি।

এসময় নাটোর রানী ভবানী রাজবাড়ির ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নির্দশনগুলো ঘুরে দেখেন রাষ্ট্রদূত।

আরও পড়ুন:

পরে গণমাধ্যম কর্মীদের কাছে নিজের অভিব্যক্তি প্রকাশ করেন তিনি। এসময় রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লেট বলেন, ‘ফ্রান্সের প্রত্নতাত্ত্বিকদের সঙ্গে বাংলাদেশের প্রত্নতাত্বিকদের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ফ্রান্স কাজ করবে। সে কারণ বাংলাদেশের প্রাচীন ঐতিহ্য সম্পর্কে ফ্রান্সের কাছে তেমন কোনো তথ্য নেই।’

এ সময় ফ্রান্স দূতাবাসের কর্মকর্তা ও নাটোর জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে ফ্রান্সের রাষ্ট্রদূতকে নাটোরের ইতিহাস ঐতিহ্যের বই উপহার দেন সদর উপজেলার সহকারী ভূমি ফরহাদ হোসেন।

এফএস