পদ্মায় নদীতে নৌকা থেকে ছিটকে নিখোঁজ কৃষক

নিখোঁজ কৃষক
এখন জনপদে
1

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদী পারাপারের সময় নৌকা থেকে ছিটকে পড়ে উজির মন্ডল নামে (৬০) নামে এক কৃষক নিখোঁজ হয়েছেন। আজ (শুক্রবার, ২৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় বারোমাইল থেকে ঈশ্বরদীর দাদাপুর চরে চাষাবাদের জন্য যাওয়ার সময় পদ্মার মাঝনদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ উজির মন্ডল উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের পূর্ব নওদাপাড়ার মৃত খেদের আলি মন্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, পদ্মার মাঝনদীতে প্রবল ঢেউয়ের আঘাতে নৌকাটি ঘুরে গেলে উজির ছিটকে পড়েন। পরে প্রায় ৫০ হাত দূর থেকে তাকে ইশারা করতে দেখা গেলেও প্রবল স্রোতের কারণে নৌকা নিয়ে তার কাছে পৌঁছানো সম্ভব হয়নি।

খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিস ও লক্ষ্মীকুন্ড্রা নৌ-পুলিশ উদ্ধার অভিযান শুরু করেছে। প্রবল স্রোতের কারণে ব্যাহত হচ্ছে অভিযান। নিখোঁজ কৃষকের সন্ধানে খুলনা থেকে ডুবুরি দল আসছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা।

এফএস