বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্যদ্বয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দ, রাজশাহী সিটি করপোরেশন ও রাজশাহী জেলা পরিষদের প্রশাসক, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির, ক্যাম্পাসের ছাত্রদলের সভাপতি সুলতানুল আহমেদ রাহী, সাধারণ সম্পাদক সর্দার জহুরুলসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন । পাশাপাশি মহানগরীর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘জুলাই বিপ্লব কোনো অংশেই ফরাসি বিপ্লবের চেয়ে কম নয়। শেখ হাসিনা মুক্তিযুদ্ধে যাননি, ওনার স্বামীও যাননি, শুধু দেখেছেন। এ জাতির ভিতরে সাহসের যে শক্তি তার পরিমাপ তিনি করতে পারেননি।’
তিনি বলেন, ‘জামায়াত ক্ষমতায় আসলে নিয়োগের ক্ষেত্রে সালফিউরিক এসিডের মধ্যে ডুবিয়ে দেখবে প্রার্থী জামাত কিনা। জামায়াত ক্ষমতায় আসলে যে দলীয়করণ করবে তা সকল দলীয়করণে ইতিহাস ছাড়িয়ে যাবে।’
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘আপনারা যেভাবে সরকারের বিরোধিতা করছেন, ঠিক তেমনিভাবে শেখ হাসিনাও বিরোধিতা করতো। আপনারা শেখ হাসিনার ভাষায় কথা বলছেন, সমাজের মধ্যে ঘৃণা তৈরি করছেন। যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের দাম বাড়েনি।’





