রাঙামাটির লংগদুতে ভয়াবহ আগুন, ক্ষয়ক্ষতি প্রায় কোটি টাকা

আগুন নেভাচ্ছে সেনাবাহিনী ও স্থানীয়রা
এখন জনপদে
0

রাঙামাটির লংগদু উপজেলায় আগুনে একটি বসতঘর ও তিনটি ফার্নিচার কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ৮০ লাখ থেকে ১ কোটি টাকা ক্ষতিগ্রস্তদের দাবি। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আজ (সোমবার, ৩ আগস্ট) ভোরে উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি কাঠমিস্ত্রির কারখানায় আগুনের সূত্রপাত হয়। সেখান থেকেই মুহূর্তের মধ্যে তা পাশের আরও কয়েকটি স্থাপনায় ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে লংগদু জোনের সেনাসদস্যরা প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ সরঞ্জাম নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিস এবং স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে একটি বসতঘর ও তিনটি ফার্নিচার কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার এবং প্রয়োজনীয় মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে লংগদু জোন।

জেআর