সিলেট টেস্ট ড্র; সিরিজ ওয়েস্ট ইন্ডিজের

ম্যাচের একটি মুহূর্ত
ক্রিকেট
এখন মাঠে
0

ড্র দিয়ে শেষ হলো বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিলেট টেস্ট। আলোক স্বল্পতার কারণে নির্ধারিত সময়ের চেয়ে প্রায় দেড় ঘণ্টা আগেই শেষ হয় পঞ্চম দিনের খেলা। চতুর্থ ইনিংসে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে ১৮৪ রান করলে শেষ হয় পঞ্চম দিনের খেলা। মিরপুর টেস্ট জেতায় দুই ম্যাচের এ সিরিজ ১-০তে জিতে নিলো ক্যারিবীয়রা।

৩১৫ রানের লিড আর হাতে ৭ উইকেট নিয়ে পঞ্চম দিনে ব্যাটিং শুরু করেন ১৪০ রানে অপরাজিত থাকা কাভেম হজ্জ ও ২০ রানে অপরাজিত আমির জাঙ্গু। দিনের দ্বিতীয় ওভারেই ৬৬ রানের জুটি ভেঙে কাভেমকে ফেরান নাইম।

এরপর স্কোরবোর্ডে ১৯ রান যোগ হতেই মিরাজের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন জাস্টিন গ্রিভস। এরপর অবশ্য আক্রমণাত্বক ব্যাটিংয়ের আভাস দিয়ে আগেভাগেই নামানো হয় সামার জোসেফকে। তবে সফরকারীদের ৬ষ্ঠ উইকেট পেতে খুব একটা অপেক্ষা করতে হয়নি টাইগার বোলারদের। ৩৭২ রানের মাথায় জোসেফকে ফেরান নাইম।

পঞ্চম দিনের সকালে ১০ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ৩৯৮ রানে ইনিংস ঘোষণা করে ক্যারিবীয়রা। প্রথম ইনিংসে বাংলাদেশ ৩০ রানে এগিয়ে থাকায় ৩৬৯ রানে লক্ষ্য দাঁড়ায় নাজমুল শান্তদের সামনে।

সিরিজ বাঁচাতে বড় টার্গেট সামনে নিয়ে ব্যাটিংয়ে নামেন দুই ওপেনার তানজিদ ও নাজমুল শান্ত। তবে অষ্টম ওভারে প্রথম ধাক্কা খায় বাংলাদেশ। মিড উইকেট সহজ ক্যাচে পরিণত হয়ে ফেরেন তামিম। তার ব্যাটে আসে মাত্র ২১ রান।

উইকেটে থিতু হতে পারেননি অধিনায়ক শান্তও। ওয়ারিকানের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ১৪ রান করে ফেরেন তিনি। শঙ্কা জাগে ম্যাচ হারারও।

তবে তৃতীয় উইকেটে জুটি বাঁধেন হৃদয় ও মুশফিক। প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করা হৃদয় দ্বিতীয় ইনিংসে তুলে নেন ফিফটি। গড়েন এক ম্যাচে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের রেকর্ডও। তবে সেঞ্চুরির হাতছানি থাকলেও, ৮২ রান করে সাজঘরে ফেরেন তিনি।

মুশফিকুর রহিম স্পর্শ করেন প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ৭ হাজার রানের মাইলফলক। তবে পাওয়া হয়নি অর্ধশতকের দেখা। ফিরেছেন এক রান দূরে থাকতে।

এসএইচ