যশোর সীমান্তে ভারতীয় শাড়িসহ বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ

জব্দকৃত পণ্য
এখন জনপদে
0

যশোর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় শাড়িসহ বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (বৃহস্পতিবার, ৬ আগস্ট) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ২৯টি শাড়ি, একটি কম্বল, ৮ কেজি ফুসকা, ১৫০টি চকলেট এবং ৩৫৬টি কসমেটিকস সামগ্রী।

বিজিবি জানায়, উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৫ লাখ ৭ হাজার ৫২৮ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, ‘সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এর ধারাবাহিকতায় নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।’

জেআর