মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত

মৌলভীবাজার
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত
এখন জনপদে
1

মৌলভীবাজারের কুলাউড়ার আলীনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি চোরাকারবারি নিহত হয়েছে। গতকাল (শনিবার, ৮ আগস্ট) রাতে উপজেলার থিমপাশা ইউনিয়নের আলীনগর সীমান্তের বিপরীতে ভারতের অভ্যন্তরে মাগুরুলি এলাকায় সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত তারা মিয়া (২০) কুলাউড়া উপজেলার মুড়ইছড়া বস্তি এলাকার আব্দুল মালেকের ছেলে। তিনি চোরাকারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

আজ (রোববার, ৯ জুলাই) ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার রাতে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার আলীনগর সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশি ৪-৫ জন চোরাকারবারি ভারতীয় চোরাকারবারিদের সহায়তায় চোরাচালানের মালামাল আনার উদ্দেশ্যে পৃথিমপাশা ইউনিয়নের বিপরীতে সীমান্ত পিলার ১৮৪৫/৬৩এস থেকে আনুমানিক ৫০০ গজ ভারতের অভ্যন্তরে মাগুরুলী নামক স্থানে অবৈধভাবে প্রবেশ করেন।

এ সময় বিএসএফ সদস্যরা ওই চোরাকারবারি দলকে বাঁধা দিলে বাংলাদেশি চোরাকারবারিরা বিএসএফ সদস্যদের ওপর হামলার চেষ্টা করেন।

উল্লেখ্য, নিহত চোরাকারবারি এর আগেও চোরাচালানের মালামাল পরিবহনের সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে বিজিবি।

জেআর