আজ (শুক্রবার, ১৪ আগস্ট) দুপুরে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য নির্মিত ভবন তৈরির কাজ, শহরের ময়লার ভাগাড় স্থানান্তরসহ রাধানগর - মহাজিরাবাদ রাস্তার কাজ পরিদর্শনের পর এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন, শিক্ষা, যোগাযোগ, পরিবেশ সংরক্ষণ এবং কর্মসংস্থান সব ক্ষেত্রেই পর্যটন নগরী মৌলভীবাজারকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে।’ পরে তিনি শ্রীমঙ্গল প্রেসক্লাব পরিদর্শন করে নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন— মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সরফরাজ আহমেদ সরফুসহ অনেক।





