আজ (বৃহস্পতিবার, ২০ আগস্ট) বিকেলে নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়নের পূর্ব কাপাশিয়াতে ওই অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য বিভাগ।
স্থানীয় সূত্রে জানা যায়, নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে অবৈধ চায়না দুয়ারী রিং জালের ব্যবহার বাড়ছে। ফলে হুমকির মুখে পড়ছে দেশিয় প্রজাতির মাছ ও রেনু পোনা। গোপন সংবাদে উপজেলার যোগানিয়া ইউনিয়নের পূর্ব কাপাশিয়াতে অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য বিভাগ। পরে ঘটনার সত্যতা পাওয়ায় ১৩টি নিষিদ্ধ চায়না দুয়ারী রিং জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এবিষয়ে নালিতাবাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সারোয়ার হোসেন জানান, দেশিয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে নিষিদ্ধ চায়না দুয়ারী রিং জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





