আজ (সোমবার, ২৪ আগস্ট) দুপুরে মেছুয়া বাজারে মসিক প্রশাসকসহ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ টিম, বাজারের প্রবেশ মুখে ফুটপাত দখল করে রাখা মুরগির খাঁচা উচ্ছেদের পাশাপাশি ড্রেনবন্ধ করে ব্যবসা পরিচালনা করায় ব্যবসায়ীদের প্রাথমিক হুশিয়ারি করা হয়।
এসময় ক্রেতা বিক্রেতা উভয়কেই বাজারের বেচা-বিক্রি নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে পায়ে চলার পথে ফুটপাত দখল করে বাজার না বসানের অনুরোধ করেন প্রশাসক।
মসিক প্রশাসক রোকনুজ্জামান রোকন বলেন, ‘এ দায়িত্ব শুধু সিটি করপোরেশনের নয় বরং এ শহরের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শহরটাকে সুন্দর করার জন্য সহযোগীতা দরকার।’





