এর আগে, গত ৩ নভেম্বর ফারুক আহমেদকে এসআরবি মহাপরিচালক হিসেবে নিযুক্ত করা হয়। এ দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয় এবং এটি অবিলম্বে কার্যকর হয়।
ফারুক আহমেদ এর আগে হাইওয়ে পুলিশের প্রধান বা অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
উল্লেখ্য, এসআরবির সাবেক মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশকে পুলিশ সদরদপ্তরে পাঠানো হয়েছে।





