পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোররাতে ছোট গৌরীচন্না এলাকার একটি খালের ওপর কাঠের সাঁকো পার হচ্ছিলেন বারেক শিকদার। পারাপারের সময় তিনি হঠাৎ অসাবধানতাবশত খালে পড়ে যান।
তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। খালে পড়ার পর মৃগী রোগের মৃগী টান উঠায় পানিতে তলিয়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সকালে স্থানীয় বাসিন্দারা খালে একটি মরদেহ ভাসতে দেখে বরগুনা সদর থানা-পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ জানান, খবর পেয়ে পুলিশ নিহত বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলার প্রস্তুতি চলছে।





