রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক

নারায়ণগঞ্জ
ঘাতক ট্রাক ও চালক
এখন জনপদে
1

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকচাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের চালককে স্থানীয়রা আটকে মারধরের চেষ্টা করা হলে ঘটনাস্থলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

আজ (শুক্রবার , ৪ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার রূপসী বালুরঘাট এলাকায় আফতাব ফিড মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানান, দুর্ঘটনায় ওই ব্যক্তির শরীরের নিম্নভাগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকের চালককে আটক করে রাখেন।

আরও পড়ুন:

খবর পেয়ে ঘটনাস্থলে লোকজনের ভিড় বাড়তে থাকে। একপর্যায়ে উত্তেজিত জনতা আটক চালককে মারধরের চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

ঘটনার খবর পেয়ে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক পার্থ শেখর ঘোষ ঘটনাস্থলে যান। এসময় পুলিশ ঘাতক ট্রাক ও চলককে আটক করে থানায় নিয়ে যায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয় পুলিশের পক্ষ থেকে।

এসএস