বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি মালামাল জব্দ

উদ্ধারকৃত পণ্য
এখন জনপদে
0

যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বিজিবি। এসব অভিযানে বিদেশি মদ, গাঁজা, এসকাফ সিরাপ, শাড়ি, কীটনাশকসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১৬ লাখ ১০ হাজার ৯০০ টাকা বলে দাবি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।

যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির বিশেষ টহলদল, ঘিবা ও কাশিপুর বিওপি এবং বেনাপোল আইসিপির টহলদল সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালায়।

এ সময় জব্দ করা হয় ৮ বোতল বিদেশি মদ, ২ কেজি গাঁজা, ৯৮ বোতল এসকাফ সিরাপ, ৪০ বোতল কীটনাশক, ১২৯টি শাড়ি, ৫টি কম্বল, সাড়ে ৩ কেজি জিরা, ৭৫ প্যাকেট ফুসকা, ৭৫৬টি চকলেট, ২ কেজি কিসমিস এবং ৫৭১টি কসমেটিকস সামগ্রী।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্তে মাদক ও চোরাচালানি মালামালসহ পাচার চক্র আটকে বিজিবির বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

জেআর