ভ্যানের সুইচে হাত দিয়ে বাবার চোখের সামনে প্রাণ গেলো ছেলের

দুর্ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজের একটি অংশ
এখন জনপদে
0

ফেনীর বালিগাঁওয়ে বাবার দোকানের সামনে রাখা ডাবের ভ্যানগাড়ির চাপায় প্রাণ হারিয়েছে শাহেদ নামের চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্র। ঘটনার আকস্মিকতায় বাবার চোখের সামনেই হঠাৎ এ দুর্ঘটনা ঘটে।

আজ (সোমবার, ৭ সেপ্টেম্বর) বালিগাঁও এলাকায় শাহেদের বাবার দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহেদ ফকিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। সে বালিগাঁওয়ের নুর করিম হাফেজ বাড়ির মেকানিক ইসমাইলের ছোট ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার সকালে বালিগাঁও এলাকায় শাহেদের বাবার দোকানের সামনে একটি ডাবের গাড়ি চালু অবস্থায় রাখা ছিল। এ সময় শাহেদ সেখানে যায়। এক পর্যায়ে শাহেদ গাড়িটির সুইচে হাত দিলে সেটি আচমকা তার শরীরের ওপর উঠে পড়ে। এতে গুরুতর আহত হয় শিশুটি।

ঘটনার সময় শাহেদের বাবা কাছেই ছিলেন। এসময় দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। শাহেদের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্কুলের সহপাঠী ও শিক্ষকসহ স্থানীয়রাও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

এসএইচ