নাটোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৬১ বস্তা সার জব্দ

অভিযান পরিচালনা করছেন ভ্রাম্যমাণ আদালত
এখন জনপদে
0

নাটোরের সিংড়ায় গভীর রাতে ব্যবসায়ীর গোডাউনে অভিযান চালিয়ে অবৈধ ভাবে মজুদ করা ২৬১ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এসময় চার সার ব্যবসায়ীকে ৮০হাজার টাকা জরিমানা ও দুজনকে সাতদিন করে কারাদণ্ড দিয়েছে আদালত।

গতকাল (মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর) রাত ২টায় উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড়গ্রাম বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

কৃষি বিভাগ জানায়, অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট ও বেশি দামে বিক্রির অভিযোগ পেয়ে রাতেই উপজেলার বড়গ্রাম বাজারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার নিশাত আনজুম।

এসময় ব্যবসায়ী আবুল হাসেমের গোডাউন থেকে ৫৩ বস্তা, মোবারকের কাছ থেকে ১৪৭ বস্তা, সোহেল হোসেনের দোকান থেকে ৮ বস্তা এবং আব্দুস সালামের কাছ থেকে ৫৩ বস্তা সার জব্দ করা হয়।

এসময় ভ্রমমাণ আদালতের বিচারক আবুল হাসেমকে ২০হাজার টাকা জরিমানা সাত দিনের কারাদণ্ড এবং মোবারককে ৩০ হাজার টাকা জরিমানা সাত দিনের কারাদণ্ড, সোহেল হোসেন কে ১০হাজার টাকা এবং আব্দুস সালামকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

এসময় জব্দ সারগুলো সরকারী মূল্যে বিক্রির নির্দেশ দেয়া হয়। অভিযানে সিংড়া উপজেলা কৃষি অফিসার খন্দকার ফরিদসহ অন্যান্যেরা উপস্থিত ছিলেন।

জেআর