ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

সড়ক দুর্ঘটনা (প্রতীকি)
এখন জনপদে
0

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ট্রাক-সিএনজি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। গুরুতর আহত ৭ বছরের শিশুসহ সিএনজি চালকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আজ (শুক্রবার, ১১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় নগরীর ঢাকা বাইপাস এলাকায় এ ঘটনাটি ঘটে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

ময়মনসিংহ কোতয়ালি থানার উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) রাকিবুল আলম জানায়, ফুলবাড়িয়া উপজেলা থেকে সকালে সিএনজি চালক হারুন একি উপজেলার সোনিয়া, তার ৭ বছরের ছেলে সাজিদসহ সাদেক নামের আরেকজন যাত্রী নিয়ে ঢাকা বাইপাস এলাকায় আসলে ঢাকা থেকে দ্রুত গতিতে অপরদিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের হলে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা যাত্রী সাদেক ও সোনিয়া মারা যায়, আহত ছেলে সাজিদ ও চালকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যায়, এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে।

জেআর