সাফ জিততে দলীয় পারফরম্যান্সের ওপর জোর সাবেক ফুটবলারদের

বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন
ফুটবল
এখন মাঠে
0

সাফে বাংলাদেশ দলকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য কোনো একক ব্যক্তি নয় বরং দল হিসেবেই পারফর্ম করার তাগিদ সাবেক ফুটবলারদের। তাদের বিশ্বাস, সুযোগ কাজে লাগাতে পারলে বাংলাদেশের হাতেই উঠবে শিরোপা। কারো কাছে দলে আছে একক মহাতারকার অভাব। আবার কেউ কেউ বলছেন, কোচ-খেলোয়াড়ের সুসম্পর্ক সবচেয়ে বেশি জরুরি।

প্রত্যাশা বড়, শক্তিমত্তায় বাকিদের তুলনায় অনেকটাই এগিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে বিগত দুই যুগে সবচেয়ে শক্তিশালী দল নিয়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। প্রশ্ন একটাই, সাফ জেতার জন্য কতটা প্রস্তুত জামাল ভুঁইয়ার দল?

সাবেক ফুটবলার রুম্মান বিন ওয়ালী সাব্বির আশাবাদী বর্তমান দল নিয়ে। তপু বর্মন ফেরায় স্বস্তি আছে ‘বাংলার মারাদোনা’ নামে পরিচিতি পাওয়া এই ফুটবলারের।

রুম্মান বিন ওয়ালী সাব্বির বলেন, ‘ওভারঅল টিমের ভেতরে মানে টিম ওয়ার্ক যদি খেলে তাহলে টিম জিতবে। স্পেশালি আমি কোনো প্লেয়ার দেখছি না, স্পেশালি এই প্লেয়ারের জন্য টিম জিতে আসবে। কিন্তু আগে অনেক সময় দেখা গেছে, অনেক প্লেয়ার যে এই প্লেয়ারের জন্য টিম কিন্তু ন্যাশনাল দলেও জিতেছে এবং বড় বড় দল জিতেছে। তো ওই ধরনের প্লেয়ার আমরা এখনো তৈরি করতে পারিনি।’

সাফ চ্যাম্পিয়নশিপের পথে বাংলাদেশ দলের সবচেয়ে বড় শক্তি হিসেবে হামজা চৌধুরীর নামই উচ্চারণ করলেন আরেক সাবেক মামুনুল ইসলাম। সেই সঙ্গে কোচ থমাস ডুলির সঙ্গে খেলোয়াড়দের সম্পর্কটায় সাফ শিরোপার পথে পার্থক্য গড়ে দিতে পারে, এমনটাই মত সাবেক অধিনায়কের।

মামুনুল ইসলাম বলেন, ‘ফার্স্ট ওয়ান হচ্ছে হলো হামজা, আমাদের স্ট্রেন্থ। সেকেন্ড ওয়ান হচ্ছে হলো আমাদের হোম গ্রাউন্ড। থার্ড হচ্ছে হলো আমাদের ক্রেজ। একটা চ্যাম্পিয়নশিপ অর্জন করতে গেলে প্লেয়ার কোচের মধ্যে রিলেশনশিপটা খুবই ইম্পর্টেন্ট। প্যারেন্টস আর স্টুডেন্ট, শিক্ষক আর স্টুডেন্টের যে রেসপেক্ট বা যে জায়গাগুলোকে একজন শিক্ষক কীভাবে তার স্টুডেন্টকে সুন্দর করে কাছে রেখে তার থেকে ভালো কিছু আদায় করে নেয়া, এই জিনিসগুলো আসলে যখন হয় তখনই আপনি সাকসেসফুল হবেন।’

আরও পড়ুন:

গোল করার জন্য একজন স্ট্রাইকারকে অনেকদিন ধরেই খুঁজছে বাংলাদেশ। সাবেক স্ট্রাইকার এনামুলের বক্তব্য, দলে যারা আছেন, তাদেরকেই নিতে হবে গোল করার দায়িত্ব। সঙ্গে এও জানান, সুযোগ এলে স্ট্রাইকার নির্ভরতা কমানো দরকার।

এনামুল হক বলেন, ‘স্ট্রাইকার যদি গোল না করে, তখন একটা টিমের জন্য অনেক বড় প্রেশার হয়ে যায়। সবচেয়ে বড় কারিগর হলো টিম প্লেমেকার। টিমটা প্লেমেকার গোলটা করতে হবে যে সুযোগ পাবে, সে ডিফেন্স মিডফিল্ডের স্ট্রাইকার যেই সুযোগ পাক, সুযোগটা আমার সবচেয়ে বেশি কাজে লাগাতে হবে। সুযোগ কাজে লাগাতে পারলে ম্যাচের ম্যাচ ঘুরে যাবে।’

প্রবাসী আর দেশিদের সম্মেলনে দুই যুগ পর ফুটবলে আনন্দের উপলক্ষ এনে দেবেন লাল-সবুজের প্রতিনিধিরা—সেই প্রত্যাশায় সাবেক তারকা ফুটবলাররা।

এসএস