নেত্রকোণায় হাওরে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রতীকী ছবি
এখন জনপদে
0

নেত্রকোনার খালিয়াজুরীতে হাওরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ (শনিবার, ১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের জাহেরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওবায়দুল্লাহ (৫) জাহেরপুর গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে এবং শাহাদত (৪) একই গ্রামের মো. সেকুল মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে দুই শিশু জাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে খেলছিলো। এক পর্যায়ে তারা বিদ্যালয়ের পাশের হাওরের পানিতে পড়ে যায়। শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয় লোকজন হাওরের পানিতে শিশু দুটিকে ভাসতে দেখে উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে খালিয়াজুরী থানার ওসি নাসির উদ্দিন বলেন, শিশুদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইএ