খাগড়াছড়িতে সেনাবাহিনীর যৌথ উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা

খাগড়াছড়ি
সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা
এখন জনপদে
0

দুর্গম পার্বত্য অঞ্চলের জনসাধারণের জন্য খাগড়াছড়ি রিজিয়ন এবং খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের যৌথ উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। গতকাল (শনিবার, ১২ সেপ্টেম্বর) দিনব্যাপী আয়োজিত এ চিকিৎসা কার্যক্রমে ৮৬১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা, প্রয়োজনীয় পরামর্শ ও সেবা দেয়া হয়।

আজ (রোববার, ১৩ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গম এলাকার শত শত পাহাড়ি ও বাঙালি জনসাধারণ এই চিকিৎসাসেবা কার্যক্রমের মাধ্যমে উপকৃত হন। বিশেষ করে, খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন বিভিন্ন জোনের উদ্যোগ ও ব্যবস্থাপনায় প্রত্যন্ত ও দুর্গম এলাকার রোগীদের খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থা করা হয়।

আরও পড়ুন:

ফলে যোগাযোগ ও ভৌগলিক সীমাবদ্ধতার কারণে যেসব এলাকার জনসাধারণের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা গ্রহণ তুলনামূলকভাবে কঠিন, তাদের জন্য প্রয়োজনীয় বিশেষায়িত চিকিৎসাসেবা ও পরামর্শ গ্রহণের সুযোগ সহজতর হয়।

আইএসপিআর জানায়, পার্বত্য অঞ্চলের সম্প্রীতি ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং এ ধারা অব্যাহত থাকবে।

এফএস