যশোরে সপ্তাহের ব্যবধানে মাংসের কেজিতে বেড়েছে ৫০ টাকা

যশোরে একটি মাংসের দোকান
এখন জনপদে
0

এক সপ্তাহের ব্যবধানে যশোরে সব ধরনের মাংসের দাম বেড়েছে। বাজারের তথ্যানুযায়ী, সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে বেড়েছে ২০ থেকে ৫০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি তেলের দামবৃদ্ধিসহ নানা কারণে বেড়েছে সব ধরনের মাংসের দাম। এতে বিক্রি কমে গেছে তাদের।

আজ (শুক্রবার, ২৫ সেপ্টেম্বর) ছুটির দিনে শহরের বড় বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকা। যা গত সপ্তাহে ছিল ৭৮০ টাকা। একই অবস্থা খাসির মাংসের দামেও। বর্তমানে ৫০ টাকা প্রতি কেজিতে বেড়ে বিক্রি হচ্ছে ১২০০ টাকা। আর দেশি মুরগী প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০০ টাকায়। সোনালী ৩০০ ও ব্রয়লার মুরগী ১৮০ টাকা বিক্রি হচ্ছে।

মাংস কিনতে এসে অনেকেই পড়ছেন বাড়তি দামের চাপে। ব্যবসায়ীরা বলছেন, ‘পশু খাদ্যের দাম বেশি অন্যদিকে যাতায়াত খরচ বেশি সে কারণে মাংসের দাম বেশি হয়েছে।’ ক্রেতারা বলছেন, পরিবারের প্রয়োজন অনুযায়ী কিনতে গেলে এখন খরচ বেশি হচ্ছে।

এএইচ