পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে মিজমিজি তেরা মার্কেট এলাকায় মো. রনির সঙ্গে আল আমিন নামে এক ব্যক্তির কথা-কাটাকাটি ও বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হলে আল আমিন ধারালো অস্ত্র দিয়ে রনিকে আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় রনির।
আরও পড়ুন:
ঘটনার পরপরই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আল আমিনকে আটক করে পুলিশ। প্রাথমিকভাবে নারীকে কেন্দ্র করে প্রশ্ন করা ও কথাবার্তার একপর্যায়ে দু’জনের মধ্যে বিরোধের সূত্রপাত হয়েছিল বলে জানা গেছে। তবে ঠিক কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনাটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় রনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় সেখানে উপস্থিত এক নারীকে নিয়ে আল আমিনের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই নারীকে কেন্দ্র করে প্রশ্ন করাকে ঘিরে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে আল আমিন ধারালো অস্ত্র দিয়ে রনিকে আঘাত করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় আল আমিনকে আটক করা হয়েছে।’





