চট্টগ্রামের নাগরিক সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ নেয়া হয়েছে: অর্থমন্ত্রী

চট্টগ্রাম
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
এখন জনপদে
0

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানে সমন্বিত পরিকল্পনা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ (শুক্রবার, ৯ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে জলাবদ্ধতা নিরসনবিষয়ক সভায় এসব কথা বলেন তিনি।

এসময় মন্ত্রী চট্টগ্রামের বিভিন্ন বিষয় নিয়ে বলেন, ‘চট্টগ্রামে যে সমস্ত খাল রয়েছে, তার দুই পাড়ে জলযান চলাচলের ব্যবস্থা, সাইকেল ট্র্যাক ও ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতের প্রকল্পগুলোতেও এসব বিষয় যুক্ত করা হবে।’

তিনি বলেন, ‘যেখানে সুযোগ রয়েছে, সেখানে গাছ লাগানোর উদ্যোগ নিতে হবে। সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে প্রকল্প বাস্তবায়ন করা হলে অর্থের অপচয় কমবে। পাশাপাশি নাগরিকদের স্বস্তি নিশ্চিত করতে এবং নান্দনিক পরিবেশ গড়ে তোলার বিষয়েও গুরুত্ব দেয়া হচ্ছে।’

সভায় চট্টগ্রামে লজিস্টিক সেন্টার স্থাপন ও ফ্রি জোন গড়ে তোলার উদ্যোগের কথাও তুলে ধরেন মন্ত্রী।

জেআর