ভোলায় কোস্টগার্ডের অভিযানে জাল ও মা ইলিশ জব্দ

ভোলায় কোস্টগার্ডের অভিযান
এখন জনপদে
0

ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। নিষেধাজ্ঞার চতুর্থ দিনে আজ (রোববার, ১১ অক্টোবর) কোস্ট গার্ডের যৌথ অভিযানে ৬০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা বাস্তবায়ন এবং মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নদীতে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ভোলা মেঘনা ও তেতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করে এসব অবৈধ কারেন্ট জাল ও মা ইলিশ জব্দ করা হয়।

এসময় অভিযানে জব্দ করা কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। অন্যদিকে, জব্দ করা মা ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও প্রজনন সুরক্ষায় নিষেধাজ্ঞার পুরো সময়জুড়ে ভোলার নদীতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

এফএস