পাবনায় পারিবারিক দ্বন্দ্বের জেরে সংঘর্ষ, আহত ১০

প্রতীকী
এখন জনপদে
0

পাবনার চাটমোহর পারিবারিক দ্বন্দ্বের জেরে ১০ জনকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। গতকাল (শুক্রবার, ১০ অক্টোবর) রাত ১১টার সময় চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়ন ইউনিয়নের দিয়ারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় অন্তত ১০জন আহত হয়েছে। তারা সবাই পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দিয়ারপাড়া গ্রামের সাকিবুল ও জালাল পরিবারের বাচ্চাদের সঙ্গে মারামারিকে কেন্দ্র করে মোস্তফা ও সুলাইমানের নেতৃত্বে ১০ থেকে ১৫ দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে এই হামলা চালায়। এ সময় অন্তত ১০ জন আহত হয়।

আহতরা হলেন; আবুল ফারুক (৫৫), ফাজেল প্রামানিক( ৪২), আনোয়ার (৩০), আব্দুর রহমান (৩৫), বাবলু (৩৬), আলামিন (২৩), রাকিব (২০), শাহিনুর রহমান (৩০), কামরুল ইসলাম (২৫) ও সম্রাট (২০) তারা সবাই পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

তবে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

এফএস