ঠাকুরগাঁও উপ-নির্বাচনে ভোট শুরু

নির্বাচন কমিশন
এখন জনপদে
0

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ায় তার ছেড়ে আসা ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে আজ (বৃহস্পতিবার, ২৯ অক্টোবর) সকাল ৮টায়। যা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার আছেন ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন। পাঁচজন প্রার্থীর মধ্যে থেকে এই সংসদীয় এলাকার নতুন জনপ্রতিনিধি বেছে নেবেন তারা।

এই পাঁচ প্রার্থী হলেন— রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।

জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, উপ-নির্বাচনে ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন ভোটারের ভোটগ্রহণে ৫ হাজার ৩০০ জন প্রশাসনের বিভিন্ন স্তরের সদস্যরা কাজ করবেন।

রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা জানান, নির্বাচনকালীন যেকোন ধরণের বিশৃঙ্খলা, সহিংসতা কিংবা জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকান্ড প্রতিরোধে সতর্ক ও প্রস্তুত রয়েছেন তারা।

এদিকে, রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে ৯জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

জেআর