সুনামগঞ্জে আগুনে পুড়লো ১৩ বসতঘর

সুনামগঞ্জ
আগুনের ছবি
এখন জনপদে
0

সুনামগঞ্জের দিরাইয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল (সোমবার, ২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারুলিয়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে দিরাই উপজেলার জারুলিয়া গ্রামের গৌরাঙ্গের বসত ঘরে প্রথমে আগুন লাগলে সেটি দ্রুতই পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। সেখান থেকে আগুনের মাত্রা বেড়ে পাশাপাশি থাকা মোট ১৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

আরও পড়ুন:

পরে স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘বিদুৎ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুনের মাত্রা বেশি থাকায় এই গ্রামের ১৩টি ঘরবাড়ি পুড়ে ছাই হয়েছে।’

এসএইচ