আজ (বৃহস্পতিবার, ৫ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি)।
বিজিবি জানায়, ঝিনাইগাতি উপজেলার রাংটিয়া সীমান্ত এলাকায় চোরাকারবারীরা অভিনব কৌশল অবলম্বন করে ভারতীয় পোশাক পাচারের চেষ্টা করছিল।
আরও পড়ুন:
এমন গোপন সংবাদের ভিত্তিতে ৩৯ বিজিবির একটি বিশেষ টহল দল সেখানে অভিযান পরিচালনা করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। এসময় পরিত্যক্ত অবস্থায় ১১ লাখ টাকা সমমূল্যের ভারতীয় পোশাক জব্দ করে বিজিবি।
এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্ত দিয়ে যেকোনো ধরণের চোরাচালানি মালামাল পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করছে। ভবিষ্যতে এই কঠোর নজরদারি ও দায়িত্ব পালন অব্যাহত থাকবে।





