নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন

নারায়ণগঞ্জ
ঝুটের গোডাউনে আগুন
এখন জনপদে
0

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল (সোমবার, ৯ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, সোমবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ঝুটপট্টি এলাকার একটি ঝুটের গোডাউনে আগুন লাগে।

খবর পেয়ে শিবু মার্কেট মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। এ ঘটনায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির কথা জানায় ফায়ারসার্ভিস। পাশাপাশি ৭৫ লাখ টাকার মালামাল উদ্ধারের কথাও জানায়।

এএইচ