আজ (মঙ্গলবার, ১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে চৌরঙ্গী মোড়ে জড়ো হন। সেখানে তারা টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। পরে উপজেলা আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ), যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও তাদের সঙ্গে যোগ দিয়ে মিছিল বের করেন।
আরও পড়ুন:
এসময় পুলিশ মিছিলকারীদের বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে সংগঠনটির কর্মীরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন।
এ ঘটনায় প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য পাঠানো হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।





