
গাজীপুরে আলোচিত ৫ হত্যা: পদ্মা সেতু থেকে লাফিয়ে পড়া ব্যক্তি কি অভিযুক্ত ফোরকান?
গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, তিন মেয়ে ও শ্যালকসহ পাঁচজনকে গলা কেটে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফোরকান মোল্লা পদ্মা সেতু থেকে নদীতে লাফ দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। আজ (বৃহস্পতিবার, ১৪ মে) বিকেল সাড়ে ৩টায় নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন।

কাপাসিয়ায় ৫ খুন: ওসির কাছে লেখা চিরকুট ঘিরে রহস্যের জাল
গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, তিন সন্তানসহ একই পরিবারের পাঁচজনকে হত্যার ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। ঘরের ভেতরে পাওয়া পাঁচটি মরদেহের ওপর পাওয়া গেছে কম্পিউটারে টাইপ করা চিরকুট। চিরকুটগুলো ছিলো গোপালগঞ্জ সদর থানার ওসি বরাবর লেখা অভিযোগপত্র। সেই অভিযোগপত্র থানায় জমা দেয়া হয়েছে কি না বা দিলেও গ্রহণ করা হয়েছে কি না সে বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কালীগঞ্জ সার্কেল মো. আসাদুজ্জামান।

গোপালগঞ্জে পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত
গোপালগঞ্জের মুকসুদপুরে পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন। আজ (সোমবার, ২৩ ফেব্রুয়ারি) সকালে মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামে সকাল ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আনসারসহ আহত ৩
গোপালগঞ্জ সদরের একটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সদর উপজেলার রেশমা ইন্টারন্যাশনাল স্কুলের ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। এতে দুই আনসার সদস্যসহ ভোটারের সাথে আসা এক শিশু আহত হয়েছে। এছাড়াও ভোটকেন্দ্রের মূল ফটক ক্ষতিগ্রস্ত হয়েছে ।

গোপালগঞ্জের ভোটকেন্দ্রগুলোয় ভোটার উপস্থিতি কম
গোপালগঞ্জের বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটার উপস্থিতি নেই বললেই চলে। অনেক কেন্দ্রে ধানের শীষ ছাড়া অন্য প্রার্থীর এজেন্ট নেই। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) গোপালগঞ্জের বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে।

মাঝারি শৈত্যপ্রবাহে গোপালগঞ্জ, মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি
মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের কবলে গোপালগঞ্জ। আজ (বুধবার, ৭ জানুয়ারি) সকাল ৬টায় চলতি শীত মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ, যা শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে।

রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি, শীতের তীব্রতা বাড়ছে
রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা সাত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ (মঙ্গলবার, ৬ জানুয়ারি) ভোর ৬টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়। গত ৩১ ডিসেম্বর গোপালগঞ্জে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

গোপালগঞ্জে শীতে বিপর্যস্ত জনজীবন, মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫ ডিগ্রি
গোপালগঞ্জে চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ (বুধবার, ৩১ ডিসেম্বর) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা ও হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন।

গোপালগঞ্জ-৩ আসনে ধানের শীষের প্রার্থী এস এম জিলানী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। টুঙ্গীপাড়া-কোটালীপাড়া উপজেলা নিয়ে গঠিত গোপালগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিন চাকার যানের কারণে গোপালগঞ্জে বেড়েছে সড়ক দুর্ঘটনা
গোপালগঞ্জ মহাসড়কে দিন দিন বাড়ছে সড়ক দুর্ঘটনা। বেপরোয়া চালক, তিন চাকার যান আর সরু সড়ক এসব দুর্ঘটনার কারণ বলছেন ভুক্তভোগীরা। এতে উদ্বিগ্ন যাত্রী ও স্থানীয়রা।

গোপালগঞ্জে ইজিবাইকে বাসের চাপা; নারীসহ নিহত ৪, আহত ৩
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস-ইজিবাইকের মধ্যে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছে আরও অন্তত ৩ জন। নিহতরা হলেন মাদারীপুরের কালকিনি থানার উত্তর রঞ্জনপুর গ্রামের মোতালেব পাইক (৮০) ও তার স্ত্রী দেলোয়ারা বেগম (৬৫), মেয়ে রুমা বেগম (৩৫) এবং ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের ওবায়দুল শেখ (৫০)।

গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই ভাই নিহত
গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছে। গতকাল (শুক্রবার, ২৯ আগস্ট) রাত ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ডুমদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।