নওগাঁর ধামইরহাটে ২ অবৈধ ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা

নওগাঁর ধামইরহাটে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
এখন জনপদে
0

বৈধ কাগজপত্র না থাকায় নওগাঁর ধামইরহাটে দুটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ইটভাটা দুটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

আজ (শনিবার, ২৮ নভেম্বর) দুপুরে উপজেলার শিমুলতলী ঘাট এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমুর রহমান।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার শিমুলতলী ঘাট এলাকায় ‘মেসার্স বিসমিল্লাহ ব্রিকস (বিবিএফ)’ এবং ‘মেসার্স মাস্টার জিগজ্যাগ হাওয়া ভাটা (এমবিএফ)’ নামের দুটি ইটভাটা অবৈধভাবে কার্যক্রম চালিয়ে আসছিল। অভিযানের সময় ভাটা কর্তৃপক্ষ বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দিয়ে ২ লাখ টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমুর রহমান জানান, অবৈধভাবে ইট উৎপাদনের দায়ে ভাটা দুটিকে জরিমানার পাশাপাশি সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন এবং নওগাঁ ব্যাটালিয়ন আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এএম