নিহতরা হলো— জগন্নাথপুর গ্রামের সাদিকুল হকের মেয়ে ইসরাত জাহান ইভা (৭) এবং সালমানের ছেলে রানা বাবু (৩)। সম্পর্কে তারা খালা ও ভাগিনা।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাড়ির পাশের পুকুরে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। তবে কীভাবে এবং কোন পরিস্থিতিতে তারা পুকুরের পানিতে পড়ে যায়, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
একই পরিবারের দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।





