আজ (সোমবার, ১৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সে। এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান তুরামনির সঙ্গে কুশল বিনিময় করেন এবং তার খোঁজখবর নেন। পরে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে এ তথ্য জানানো হয়।
জানা যায়, নির্বাচনের আগে বগুড়া-২ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী এবং বর্তমানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির কাছে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন তুরামনি। তখন মীর শাহে আলম তাকে কথা দিয়েছিলেন, সুযোগ হলে প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাতের ব্যবস্থা করে দেবেন।
অবশেষে সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হওয়ায় আনন্দিত তুরামনি। নির্বাচনি জনসভায় খালেদা জিয়ার সাজে উপস্থিত হওয়া থেকে শুরু করে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ— তার এ ব্যতিক্রমী ইচ্ছাপূরণ হওয়ায় আনন্দিত তার পরিবার।





