সিলেট বিভাগে শুরু হয়েছে ভোটগ্রহণ

উৎসবমুখর পরিবেশে সিলেটে ভোট দিচ্ছেন ভোটাররা
রাজনীতি , সংসদ নির্বাচন
এখন জনপদে
1

দীর্ঘ প্রতীক্ষার পর সিলেট বিভাগে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও বহুল আলোচিত গণভোট। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকেই শুরু হয়েছে ভোটগ্রহণ।

সিলেট বিভাগে চার জেলার ১৯টি সংসদীয় আসনের দুই হাজার ৯৩৭টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়। যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় সিলেট-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এমরান আহমদ চৌধুরী গোলাপগঞ্জের সদানন্দ প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান করেন।

আরও পড়ুন:

পরে তিনি নির্বাচনি পরিবেশ নিয়ে বলেন, ‘গতকাল রাত থেকে টাকার ছড়াছড়ি, ভোটকেন্দ্র দখলসহ প্রতিপক্ষরা যে নৈরাজ্য করেছে তা পুরো জাতিকে হতাশ করেছে।’

ভোটের সুষ্ঠু পরিবেশ নিয়ে আশঙ্কা প্রকাশ করে বিএনপির এ প্রার্থী নির্বাচন কমিশনের (ইসি) সহযোগিতা চান এবং ভোট সুষ্ঠু হলে নিজের জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেন তিনি।

এসএস