দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে চক্রান্ত হচ্ছে: রাশেদ খান

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান
এখন জনপদে
0

প্রধানমন্ত্রী যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তখন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেন, ‘আওয়ামী লীগ ও জামায়াত এই চক্রান্তে লিপ্ত রয়েছে।’

আজ (রোববার, ৮ নভেম্বর) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

এ সময় এই চক্রান্তের বিরুদ্ধে বিএনপি ও এর সব অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান রাশেদ খান।

এর আগে বিকেলে কালীগঞ্জ উপজেলা শহরের মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন তিনি।

সমাবেশ শেষে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়, যার নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী।

জেআর