সুনামগঞ্জের ৪ উপজেলায় শিলাবৃষ্টি, দুশ্চিন্তায় কৃষকরা

সুনামগঞ্জ
সুনামগঞ্জে শিলাবৃষ্টি
পরিবেশ ও জলবায়ু , আবহাওয়ার খবর
এখন জনপদে
0

সুনামগঞ্জের তাহিরপুর, দিরাই- শাল্লা ও জামালগঞ্জে শিলাবৃষ্টি হয়েছে। আজ (শনিবার, ১৪ মার্চ) দুপুরে পর থেকে এই তিন উপজেলায় বৃষ্টিপাতের সঙ্গে শিলাবৃষ্টি হতে থাকে। এতে হাওরের বোরো ধান নিয়ে উদ্বিগ্ন প্রান্তিক পর্যায়ের কৃষকরা।

খোঁজ নিয়ে জানা যায়, চলতি মৌসুমে জেলার ১৩৭ হাওরে ১০ লাখ কৃষক দুই লাখ ২৩ হাজার ৪১০ হেক্টর জমিতে বোর ধানের চাষাবাদ করেছেন। আর মাসখানেক পরই কষ্টের ফলানো এই ধান গোলায় তুলবেন কৃষকেরা। তবে এর মধ্যে সুনামগঞ্জে বৃষ্টিপাত ও বিভিন্ন উপজেলায় শিলাবৃষ্টি শুরু হওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

তাহিরপুরের মাটিয়ান হাওরের কৃষক শফিকুল ইসলাম বলেন, ‘এবছর হাওরের পরিস্থিতি ভালো মনে হচ্ছে না। কষ্টের ফলানো ধানে মাত্র শিষ আসছে। এ অবস্থায় বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টি হচ্ছে। খুব দুশ্চিন্তায় আছি।’

আরও পড়ুন:

দিরাইয়ের কৃষক হামিদ মিয়া বলেন, ‘গত দুই দিন ধরে সুনামগঞ্জে বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে আজকে দুপুরের পর থেকে শিলাবৃষ্টি। তবে এটা দীর্ঘস্থায়ী হলে কৃষকের সর্বনাশ ছাড়া কিছুই হবে না।’

সুনামগঞ্জের জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ওমর ফারুক বলেন, ‘জেলার চার উপজেলায় শিলাবৃষ্টি হয়েছে। তবে এতে ধানের এখনও তেমন ক্ষয়ক্ষতি হয়নি। তবে শিলাবৃষ্টি যদি অব্যাহত থাকে তাহলে ধানের ক্ষতি হতে পারে।’

এসএস