কৃষি-সম্প্রসারণ-অধিদপ্তর
লক্ষ্যমাত্রা ছাড়ালো আমনের আবাদ, তবও দুশ্চিন্তায় কৃষক

লক্ষ্যমাত্রা ছাড়ালো আমনের আবাদ, তবও দুশ্চিন্তায় কৃষক

ফেনীতে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আমন ধানের আবাদ হয়েছে। এরইমধ্যে শুরু হয়েছে ধান কাটা। তবে ভাল ফলনের সম্ভাবনা থাকলেও পানির সংকট ও রোগবালাই নিয়ে দুশ্চিন্তা কাটছে না কৃষকের। সেই সঙ্গে আছে ধানের ন্যায্য দাম ও শ্রমিকের বাড়তি মজুরি নিয়ে উৎকণ্ঠা।

সার ও জ্বালানির সংকট: শ্রমিকের বাড়তি মজুরির চাপে মুড়িকাটা পেঁয়াজচাষিরা

সার ও জ্বালানির সংকট: শ্রমিকের বাড়তি মজুরির চাপে মুড়িকাটা পেঁয়াজচাষিরা

শীত মৌসুমে দেশের পেঁয়াজের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ফরিদপুর ও পাবনা অঞ্চলে উৎপাদিত আগাম জাতের মুড়িকাটা পেঁয়াজ। তবে চলতি মৌসুমে সার ও জ্বালানির সংকট, শ্রমিকের বাড়তি মজুরি এবং কৃষি উপকরণের ঊর্ধ্বমুখী দামে বেড়েছে উৎপাদন খরচ। এতে বাড়তি বিনিয়োগ করেও কাঙ্ক্ষিত লাভ পাওয়া নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন পেঁয়াজচাষিরা।

উৎপাদন খরচের অর্ধেক দামে আলু বিক্রি; হিমাগার বন্ধে বাড়ছে কৃষকের দুশ্চিন্তা

উৎপাদন খরচের অর্ধেক দামে আলু বিক্রি; হিমাগার বন্ধে বাড়ছে কৃষকের দুশ্চিন্তা

উৎপাদন খরচের চেয়ে অর্ধেক দামে আলু বিক্রি করতে হচ্ছে মুন্সীগঞ্জের কৃষকদের। তার ওপর মৌসুম শেষ হওয়ায় ডিসেম্বরে বন্ধ হয়ে যাচ্ছে জেলার হিমাগারগুলো। এখনও প্রচুর মজুত থাকায় অবিক্রিত আলুর ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। লোকসানের আশঙ্কায় আগামী মৌসুমে আবাদ নিয়েও দুশ্চিন্তায় কৃষক। সংকট মোকাবিলায় দ্রুত রপ্তানির উদ্যোগ নেয়ার দাবি তাদের।

চাটমোহরে সার লুটের ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে থানায় মামলা

চাটমোহরে সার লুটের ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে থানায় মামলা

‎পাবনার চাটমোহর উপজেলায় হট্টগোল ও ভাঙচুর করে ৬১১ বস্তা সার লুটের অভিযোগের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল (সোমবার, ৯ নভেম্বর) রাত ১১টার দিকে মামলাটি দায়ের করা হয়।

যান্ত্রিক ত্রুটিতে অচল অধিকাংশ হারভেস্টার, আমন ধান কাটা নিয়ে শঙ্কা

যান্ত্রিক ত্রুটিতে অচল অধিকাংশ হারভেস্টার, আমন ধান কাটা নিয়ে শঙ্কা

শ্রমিক সংকট ও বাড়তি খরচের কারণে দিনাজপুরে জনপ্রিয় হচ্ছে কম্বাইন হারভেস্টার। তবে দামি যন্ত্রাংশ ও মেরামত ব্যয় বাড়ায় চাপে পড়ছেন মালিকরা। জেলায় থাকা প্রায় ৫১০টি হারভেস্টারের বেশির ভাগই নানা যান্ত্রিক সমস্যায় অচল বলে দাবি তাদের। এতে আমন ধান কাটা নিয়ে চিন্তায় পড়েছেন কৃষকরা।

সরবরাহ বেশি, দাম কম—কলা বিক্রিতে খরচ তুলতে হিমশিম কৃষক

সরবরাহ বেশি, দাম কম—কলা বিক্রিতে খরচ তুলতে হিমশিম কৃষক

দিনাজপুরের কাহারোলের দশমাইল কলার হাটে প্রতিদিন চলছে কোটি টাকার বেচাকেনা। তবে বাজারে কলার সরবরাহ বেশি থাকায় কমেছে দাম। অন্যদিকে বেড়েছে উৎপাদন ও পরিবহন খরচ। ফলে কলা বিক্রি করে উৎপাদন খরচও তুলতে পারছেন না অনেক কৃষক।

সরকারি দরের চেয়ে বেশি দামেও মিলছে না ডিএপি সার; উৎপাদন খরচ বাড়ায় মুনাফা নিয়ে শঙ্কা

সরকারি দরের চেয়ে বেশি দামেও মিলছে না ডিএপি সার; উৎপাদন খরচ বাড়ায় মুনাফা নিয়ে শঙ্কা

শীত মৌসুমে দেশের পেঁয়াজের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ফরিদপুর ও পাবনা অঞ্চলে উৎপাদিত মুড়িকাটা পেঁয়াজ। বর্ষার পানি নেমে যাওয়ার পর নতুন মৌসুমের আবাদ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে সার ও জ্বালানির সংকট, শ্রমিকের বাড়তি মজুরি এবং উৎপাদন উপকরণের ঊর্ধ্বমুখী দামে বাড়ছে উৎপাদন খরচ। অন্যদিকে সরকারি নির্ধারিত দরের চেয়ে বেশি দাম দিয়েও চাহিদামতো ডিএপি সার পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন কৃষকরা। এতে পেঁয়াজের কাঙ্ক্ষিত উৎপাদন ও মুনাফা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তারা।

শীতের আগমনী বার্তায় ঝিনাইদহে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি

শীতের আগমনী বার্তায় ঝিনাইদহে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি

শীতের আগমনী বার্তা পাওয়া মাত্রই ঝিনাইদহে শুরু হয়েছে খেজুরের রস সংগ্রহের আগাম প্রস্তুতি। গাছ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন স্থানীয় গাছিরা। তবে কালের পরিক্রমায় গাছ ও গাছি সংকট থাকলেও কৃষি বিভাগ বলছে, ঐতিহ্য ধরে রাখতে চাষিদের দেয়া হচ্ছে প্রশিক্ষণ।

শীতের আগাম সবজিতে ভরপুর বাজার, লাভ নেই বগুড়ার কৃষকের

শীতের আগাম সবজিতে ভরপুর বাজার, লাভ নেই বগুড়ার কৃষকের

বগুড়ার মহাস্থান পাইকারি বাজারে শীতের আগাম সবজিতে ভরপুর। ফুলকপি, বাঁধাকপি, মুলা, সিম, লাউ, পাতা পেঁয়াজসহ সব সবজির সরবরাহ ভালো। তবে এবার আগাম সবজিতে লাভ পাচ্ছে না কৃষক। কৃষি উপকরণের দাম বৃদ্ধি এবং অধিক জমিতে সবজি চাষাবাদ হওয়ায় কম দামে বিক্রি করতে হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, পরিবহন খরচ বাড়ায় তাদের ব্যবসাও মন্দা চলছে।

শীতের ফল বরই মিলছে সারা বছর; লাভজনক হওয়ায় চাষে আগ্রহী কৃষকরা

শীতের ফল বরই মিলছে সারা বছর; লাভজনক হওয়ায় চাষে আগ্রহী কৃষকরা

শীত মৌসুমের পরিচিত ফল-বরই। তবে এখন আর শুধু মৌসুমের অপেক্ষায় থাকতে হচ্ছে না। আধুনিক জাত ও কৃষি প্রযুক্তির কল্যাণে বছরের অন্য সময়েও যশোরে ফলছে সুস্বাদু বরই। লাভজনক হওয়ায় বাড়ছে চাষিদের আগ্রহও।

সার সরবরাহ, মজুত ও বিতরণ মনিটরিংয়ে নিয়ন্ত্রণ কক্ষ গঠন

সার সরবরাহ, মজুত ও বিতরণ মনিটরিংয়ে নিয়ন্ত্রণ কক্ষ গঠন

দেশে সার সরবরাহ, মজুত ও বিতরণ ব্যবস্থা সুষ্ঠুভাবে মনিটরিংয়ের লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) একটি সার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কক্ষ গঠন করেছে।

কুষ্টিয়ায় সার সংকটে দিশেহারা কৃষক; কৃষি অফিস বলছে ‘সংকট নেই’

কুষ্টিয়ায় সার সংকটে দিশেহারা কৃষক; কৃষি অফিস বলছে ‘সংকট নেই’

কুষ্টিয়ায় সার সংকটে দিশেহারা কৃষক। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাইনে দাঁড়িয়েও ডিলারদের কাছে চাহিদামতো সার না পাওয়ায়, বাইরে থেকে কিনছেন চড়া দামে। সবচেয়ে বেশি সংকট ইউরিয়া ও টিএসপি সারের। ডিলারদের দাবি, চাহিদার তুলনায় অতিরিক্ত সার ব্যবহৃত হচ্ছে। কৃষি অফিস বলছে, সারের কোনো সংকট নেই। সবই সিন্ডিকেট ও স্বার্থান্বেষী মহলের কারসাজি।