তীব্র গরম ও লোডশেডিংয়ের মধ্যে দিনাজপুরে স্বস্তির বৃষ্টি

দিনাজপুরে বৃষ্টি
পরিবেশ ও জলবায়ু , আবহাওয়ার খবর
এখন জনপদে
1

তীব্র গরম ও দীর্ঘ সময়ের লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবনের মধ্যে হঠাৎ করেই স্বস্তির বার্তা নিয়ে এসেছে বৃষ্টি। আজ (রোববার, ২৬ এপ্রিল) সকাল থেকেই দিনাজপুরের আকাশ মেঘলা থাকায় তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করে। এতে কিছুটা স্বস্তি পান জেলার মানুষ।

স্থানীয়রা জানান, গতরাতে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের কারণে চরম ভোগান্তিতে পড়তে হয় তাদের। প্রচণ্ড গরমে ঘুমহীন রাত কাটানোর পর সকালে মেঘলা আকাশ দেখে কিছুটা স্বস্তি ফিরে আসে।

দুপুর ১টার পর থেকে জেলার বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়। সঙ্গে বইতে থাকে শীতল ও ঝড়ো হাওয়া। এতে করে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে আসে এবং গরমের তীব্রতা অনেকটাই প্রশমিত হয়।

শহর ও গ্রাম—উভয় এলাকায় বৃষ্টির সঙ্গে ঠান্ডা বাতাস মানুষকে সাময়িক স্বস্তি দিয়েছে। তবে অনেকেই বলছেন, এই স্বস্তি সাময়িক হলেও তা তাদের জন্য বড় এক স্বস্তির মুহূর্ত এনে দিয়েছে।

আবহাওয়া সংশ্লিষ্টরা জানিয়েছেন, এমন বিক্ষিপ্ত বৃষ্টি ও দমকা হাওয়া আরও কিছু সময় অব্যাহত থাকতে পারে, যা তাপমাত্রা কমাতে সহায়ক হবে।

এএইচ