সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে খাদ্য সামগ্রীসহ ১০ পাচারকারী আটক

কক্সবাজার
আটককৃত ১০জন
এখন জনপদে
অপরাধ
0

মিয়ানমার থেকে পণ্যের বিনিময়ে মাদক পাচারের সময় বিপুল পরিমাণ খাদ্য সামগ্রীসহ ১০ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। আজ (শনিবার, ২০ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ সেপ্টেম্বর রাত ১১টার দিকে কোস্ট গার্ডের জাহাজ কামরুজ্জামান সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩৭ লাখ ৭০ হাজার টাকা মূল্যের বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে, ১০ হাজার কেজি ডাল, দুই হাজার ৫০০ কেজি রসুন, এক হাজার কেজি টেস্টিং সল্ট, ১০ হাজার পিস রয়েল টাইগার এনার্জি ড্রিঙ্কস, দুই হাজার ৫০০ কেজি পেঁয়াজ ও এক লাখ ৫০ হাজার পিস মশার কয়েল। এসময় পাচারে জড়িত ১০ জন আটক করা হয়।

আরও পড়ুন:

কোস্ট গার্ড জানায়, জব্দ করা মালামাল, আটককৃত পাচারকারী ও ব্যবহৃত নৌকা পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার আওতায় আনা হচ্ছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, ‘চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

এসএস